আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:৩৯

টাঙ্গাইলের গোপালপুরে জামাতের আমীরসহ গ্রেফতার ৩৬

 টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলাধীন গোপালপুরে নাশকতামূলক পরিকল্পনার সময় উপজেলা জামায়াতের আমীরসহ জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলীন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা জামায়াতের আমীর গোলাম মোস্তফা রঞ্জু, সাবেক সভাপতি আশরাফ রয়েছে বলে পুলিশ জানায়। এ সময় তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গোপালপুর থানার (ওসি) মুস্তাফিজুর রহমান জানান জামায়াত-শিবিরের একটি দল সরকার বিরোধী নাশকতামূলক গোপন বৈঠক করতে একত্রিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা নলীন বাজার এলাকায় অভিযান চালায়। পরে ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের পরিকল্পনার সময় জামায়েত-শিবিরের সক্রিয় ৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কয়েকজনের নামে ইতিপূর্বে থানায় নাশকতামূলক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের বই এবং তাদের প্রচারণায় ব্যবহৃত লিফলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকীদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে বলে ওসি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত