আজ - বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:৪৬

পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই দিয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ 

পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই দিয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ 

মো:.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:

পানি সম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি দল এআই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। তার মানহানি করতেই এসব করা হচ্ছে।
মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন করে এসবের প্রতিবাদ জানান বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি সবার কথা ভেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন তিনি গত কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বললেন তখন তার মানহানি করতেই এআই দিয়ে তার মুখের ছবি পরিবর্তন করে এসব ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, শিবিরের মিডিয়া সেল থেকে এসব এআই দিয়ে তৈরি করা ছবি পোস্ট করা হচ্ছে।
আপনারা জানেন একটি দল তাদের সরকারের বিরুদ্ধে তাদের গুপ্ত প্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। ৩০০ আসনের এমপিদের মধ্যে ফরহাদ হোসেন আজাদ গুপ্তদের গুপ্ত চুরির বিষয়ে বেশি কথা বলছেন। তিনি তাদের নোংরামির প্রতিবাদ করায় তারা এসব এআই তৈরি ছবি পোস্ট করে প্রতিমন্ত্রীকে হেয় করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী।
এসময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহরে এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে মঙ্গলবার রাতে বোদা উপজেলা ও বোদা পৌর যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বোদা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতারা, শিবিরের মিডিয়া সেলে প্রচারিত ভুয়া মানহানি কর ভিডিও প্রচারের তীব্র নিন্দা জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেসবুক আইডি থেকে ওই ভিডিও অপসারণের দাবি জানান। ভিডিওটি অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসদোলন

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত