আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

বেনাপোলে মগর আলী হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা হারুনসহ ২ জন গ্রেফতার

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোলঃ যশোরের বেনাপোল কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৪২) ( শামছুর (৬০)সহ দুইজন কে আটক করেছে পুলিশ।

 

সোমবার বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রধান আসামী মো. হারুন মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী মো. সামছুর (৬০), সে কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ তারিখে বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামী হারুনসহ মোট দুইজনকে আটক করা হয়। বাকি আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত