আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:৫২

বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক-১

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পাঁচভূলোট সীমান্ত থেকে ভারতীয় ১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামের ইয়ার আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটক হাবিবুরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত