আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৪৪

বেনাপোল সীমান্তে ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল সীমান্ত থেকে ১৯ হাজার ৪ শত ডলারসহ মুজিবুর রহমান (৫০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৩ আগষ্ট) দুপুরে তাকে আটক হয়। আটক মুজিবুর ঢাকার কদমতলী থানার স্মৃতি ধারা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবদোর আব্দুল মালেক বলেন, গোপন খবরে জানতে পেরে, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামি একটি বি,আর,টি,সি পরিবহনে তল্লাশি করে ১৯ হাজার ৪ শত ডলারসহ মুজিবুর রহমানকে আটক করা হয়। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৬ লাখ। আটক মুজিবুরের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বেনাপোল পোর্ট থানার এএসআই শরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে যশোর আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত