আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৪৬

বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১-71news24

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তের নামাজ গ্রাম এলাকা থেকে শনিবার রাত ৯ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ একটি অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ জিয়া (৩৫ )নামে এক মাদক বহনকারীকে আটক করেছে।

সে বেনাপোল পৌর সভার নামাজ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যানাগেছ সে ৩০০শ’ টাকার বিনিময়ে নামাজ গ্রাম থেকে বেনাপোল বাজারে গাঁজা চালানটি নিয়ে আসছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান.গোপন সংবাদে জানতে পারি জিয়া নামে এক মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে নামাজ গ্রাম বেনাপোল বাজারের দিকে যাবে। এমন সংবাদে তার নেতৃত্বে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করেন । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত