আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:৫৭

মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে মটরসাইকেল দুর্ঘটণায় প্রান গেল ছাত্রলীগ নেতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সুফল (২৫) নিহত হয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মোটরসাইকেলবহর নিয়ে স্বাগত জানাতে গিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার জিরো পয়েন্টে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

বিকেলে দুর্ঘটনার পর ময়মনসিংহ মেডিকের কলেজ (মমেক) হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফল। নিহত সাজ্জাদ হোসেন সুফল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র এবং উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিনের ছেলে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক ছিলেন তিনি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত