আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৪৪

মোংলায় সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগমের ত্রান বিতরন 71news24

মাসুদ রানা,মোংলা :
মোংলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে আজ সকাল সাড়ে ১০ টায় ট্যাগ অফিসার ও নৌ-বাহিনীর উপস্থিতিতে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে অসহায় মানুষের দোর গোড়ায় ত্রান সামগ্রী বিতরন করেন সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নারজিনা বেগম । সরকারের এ ত্রান সহায়তার মধ্যে ছিল চাল, আলু, সাবন। অসহায় দরিদ্র ৬৫ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এ সময় চেয়ারম্যান নারজিনা বেগম বলেন,বিশ্ব ব্যাপি মানব সভ্যতা ধ্বংসের মরন ব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের নির্দেশনার পাশাপাশি আমাদের সকলেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কিন্তু, সামাজিক বন্ধন থেকে নয়। আপনারা আপনাদের নিজ নিজ পরিবারের সদস্যদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করবেন।তারা যেন সবাই ঘরে অবস্থান করে।নিজেদের পরিস্কার পরিছন্ন রাখে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়ন এর গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত