আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৩৩

যশোরের অভয়নগর প্রেমবাগ ইউনিয়নে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন মফিজ উদ্দিন –

সাঈদ ইবনে  হানিফ, প্রতিবেদক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেয়ারম্যান  নির্বাচিত হলেন,     অধ্যাপক  মফিজ উদ্দিন।  তিনি যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করেন।  চতুর্থ ধাপের  এই নির্বাচনে এ ইউনিয়ন থেকে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেন। ২৬ শে ডিসেম্বর সকাল থেকে উৎসব মুখর পরিবেশ ভোট দান প্রক্রিয়া শুরু হয়।  শেষ পযর্ন্ত কোথাও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। প্রথম বারের মত ইউনিয়নের সাধারণ ভোটারগন  ইভিএম ম্যাশিনে ভোট দিতে পেরে অনেক টা খুশি। আর এই কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভোট দানের ক্ষেত্রে উৎসাহ উদ্দিপনা  দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকে। নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিজ উদ্দিনের সমর্থকরা জানিয়েছেন, প্রতিদন্দি প্রার্থীরা মোটা মুটি শক্তি শালী ছিল।, কিন্তু আমারা জয়ের ব্যাপারে আশা বাদী ছিলাম।  সদা মিষ্টভাষী অধ্যাপক মফিজ উদ্দিন, দ্বিতীয় বার নির্বাচিত হওয়া খুশি ইউনিয়নের সাধারণ জনগন।  বেসরকারি ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন, ৫৪৮২ ভোট।  তার নিকটতম প্রার্থী ঘোড়া প্রতীক  পেয়েছেন,  ৪২৪৪ ভোট । অর্থাৎ ১২৩৮ ভোট বেশি পেয়ে( নৌকা প্রতীক) নিয়ে তিনি দ্বিতীয় বার  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত