আজ - শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১০:৩০

যশোরের বসুন্দিয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

যশোরের বসুন্দিয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬ ইং) বিকাল সাড়ে ৫টায় বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মতবিনিময়ে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান শাহীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন যশোর-সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ রাজু আহমেদ, যশোর-সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান আলী, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জেইন হোসেন রকি, জুয়েল, কাজী মনজুর এলাহী সনি সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা সহ নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত