আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৬

যশোরে ডজন খানেক মামলার পলাতক আসামি কাজী জুয়েল আটক-71news24

একাত্তর নিউজ,যশোর অফিস :

যশোর শহরতলী শেখহাটির চিহ্নিত সন্ত্রাসী কাজী জুয়েল আটক হয়েছে। কাজী জুয়েল যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সোমবার দিবাগত গভীর রাতে ২০২০ সালের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে আটক করা হয়। জুয়েল ওই এলাকার কাজী আলমগীর হোসেন আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। তার বিরুদ্ধে অন্ত এক ডজন মামলা রয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সোমবার রাতে তালবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ এসআই একরামুল হুদা জুয়েলকে আটক করে থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত