আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:৩৯

যশোরে তৃষা হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও ধর্ষক মাদক ব্যবসায়ী শামীম নিহত।

একাত্তর ডেস্ক :  যশোরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত মাদক ব্যবসায়ী শামীম (৩০) নিহত হয়েছে। বুধবার ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ সময় একটি ওয়ান শুটারগান, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুই দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে। ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

পরে পুলিশ শনাক্ত করেছে নিহত ওই যুবকের নাম শামীম। সে খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত