আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৪৫

যশোরে প্রাক্তন প্রেমিকাকে ছুরিকাঘাত

একাত্তর নিউজ ২৪ ডট কম : যশোর সদর উপজেলার মুড়লি পূর্ব কাজীপুরের আনসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (২৩) পশ্চিম কাজীপুরের মোজাহারের মেয়ে সাথী (২২) কে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় রিয়াজ নিজেকেও ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করে। পরে গ্রামবাসী রিয়াজ ও সাথীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন৷

মেয়েটির সারা শরীরে ২৫টি স্টেপ করা হয়েছে তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ার তাঁকে অপারেশন থিয়েটারে নিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে রিয়াজ সাথীদের বাড়ীতে এসে সাথীকে এলোপাতাড়ি ভাবে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে নিজেও নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় গ্রামবাসী রিয়াজকে ধরে গণপিটুনিও দেন। পরে তাঁদের হাসপাতালে আনা হয়।

রিয়াজ যশোর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। তাঁর সাথে সাথীর প্রেমজ সম্পর্ক ছিলো। কিছু দিন পূর্বে সাথীর বিয়ে হয়ে যায় শংকর পুরের জনৈক জাহাঙ্গীরের সাথে।

রিয়াজ প্রেমবিচ্ছেদের ব্যাপারটিকে সহজভাবে মেনে নিতে না পারার জন্যই এ ঘটনা ঘটিয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত