আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:৪১

যশোরে ফের অস্ত্রতৈরীর কারখানা -আটক ১

নিজস্ব প্রতিবেদক,একাত্তর নিউজ ২৪ডটকম ঃ

যশোরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন নামে এক লেদ মিস্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে এই কারখানার সন্ধান পায় পুলিশ। আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।

 

 

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুর এই অভিযান পরিচালনা করেন।

 

এসআই শাহিনুর বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল চোপদারপাড়ায় একটি বসত ঘরের সঙ্গে লেদ বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। রাতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে এসময় একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছি। তিনি জানান, শাহাদতকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

 

গত বছরের ১৩ অক্টোবর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদে অভিযান চালিয়েছিলো ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়। পাঁচটির মধ্যে দুইটি রেডি ও বাকি তিনটি অসম্পন্ন ছিলো।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত