আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:০৯

যশোরে শার্শা সীমান্তে ১৬ পিচ সোনার বার সহ এক পাচারকারী আটক

 

শাহাবুদ্দিন আহমেদ বেনাপোলঃ  যশোরের শার্শা সীমান্ত থেকে ১৬ পিচ সোনার বার সহ (১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের) জনি (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বুধবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে পাচারকারী গোগা সীমান্তে অবস্থান করছে, এমন গোপন খবরে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকা হতে অভিযান চালিয়ে জনিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিচ সোনার বার উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত