আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:২৬

যশোর জেলা আ’লীগের পুনঃরায় সভাপতি মিলন ও সাধারন সম্পাদক শাহিন চাকলাদার মনোনিত -71News24

একাত্তর নিউজ যশোর অফিস :   

যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক পদে শাহীন চাকলাদার পুণরায় মনোনীত হয়েছেন।

বুধবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি আবদুল মজিদ, হায়দার গণি খান পলাশ, খয়রত হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, মীর জহুরুল হক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং প্রচার সম্পপাদক মহিউদ্দিন। সদস্য করা হয়েছে- ইসমাত আরা সাদেক, স্বপন ভট্টাচার্য্য, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন, রণজিত কুমার রায়, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনকে।

 

ওবায়দুল কাদের বলেন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে পদত্যাগ করার শর্তে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হল। তাদের স্থলে যুবলীগের প্রথম সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

 

এই সম্মেলনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম দ্বিতীয়বার ও শাহীন চাকলাদার তৃতীয়বার সাধারণ সম্পাদক মনোনীত হলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত