আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:২১

যশোর জেলা যুব লীগের কম্বল বিতরন

একাত্তর নিউজ,যশোর অফিস :

যশোর জেলা যুবলীগের উদ্যোগে ও যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ এর সার্বিক সহযোগীতায় ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন শীতার্ত মানুষের মাঝে জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর উপস্থিতিতে  কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মুনির হোসেন টগর,যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,

কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ মঈনউদ্দীন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মারুফ হোসেন বিপুল, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব রায়, কার্যনির্বাহী সদস্য ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, শফিকুল ইসলাম শফি এবং জেলা আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ও মোঃ সেলিম আহমেদ প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত