আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৩৫

যশোর বসুন্দিয়ায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু-71news24

 

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টার : বসুন্দিয়া (যশোর): যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলবাধাল (নদীর কাছাকাছি পাকুড় বটতলা সংলগ্ন ) গ্রামে বাড়ির উঠানের পশে বৃষ্টির পানিজমে থাকা ছোট্ট ডোবার পানিতে ডুবে ৫ বছর বয়সী পূজা রাণী নামে শারিরিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়। পূজার পিতা জঙ্গলবাধাল স্কুলমাঠ বাজারে সেলুন ব্যবসায়ী প্রভাষ। প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক দুপুর ১.৩০ টার দিকে হঠাৎ ঘরে বাইরে পূজা কোথাও নেই, দির্ঘ্য সময় সবাইমিলে খোজার পর দুপুর ২টার সময় উঠানের পাশে বৃষ্টির পানি  জমে থাকা ছোট্ট ডোবার ধারে পরনের প্যান্ট খোলা দেখে ডোবায় নেমে দেখেন শিশু পূজা ডুবে আছে পরিবারের লোকজন দ্রুত  বসুন্দিয়া মোড়ে পল্লিচিকিৎসক (ডাক্তারের) কাছে নিয়ে গেলে ডাক্তার পূজাকে মৃত ঘোষনা করে। কান্নায় ও শোকে পাথর  মা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

পূজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় উপস্থিত সকলে তার আত্মার শান্তি কামনা এবং সকল কে সতর্ক হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত