আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:০৭

যশোর বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ

একাত্তর নিউজ ডেস্ক :   যশোরবাসীসহ বাংলাদেশর সর্বস্তরের মানুষকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ যশোর সরকারি সিটি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা শাখার সাবেক সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং যশোর জেলা শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।

আরিফুল ইসলাম রিয়াদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে।

আরিফুল ইসলাম রিয়াদ বলেন, শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যশোর জেলা শাখার পক্ষ থেকে সকল নেতা কর্মীদের, শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন।
“ঈদ মোবারক “

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত