আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:৩৩

শার্শায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশী গোলাম রব্বানী (৩৫) কে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার নাভারন দক্ষিণ বুরুজ বাগান গ্রামে।

আহত গোলাম রব্বানী ঐ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। এঘটনায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছে।
জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বজলে ডাকাতের ছেলে সাইদকে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল প্রতিবেশী গোলাম রব্বানী। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার বিকালে মাদক ব্যবসায়ী সাইদ তার সঙ্গীদের সাথে নিয়ে প্রতিবেশী গোলাম রব্বানীকে পিটিয়ে জখম করে। এঘটনায় সন্ধ্যায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছে।
এব্যাপারে শার্শা থানার এস আই আবুল হাসান জানান, বাদীর দাখিলকৃত এজাহার মোতাবেক মাদক ব্যবসায়ী সাইদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে পারিনাই। আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

শাহাবুদ্দিন আহমেদ
বেনাপোল যশোর।
০১৭১৬৬৯৮০৬২/০১৯৮৬৯০৮৬৭১
২০/০৫/২০১৯।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত