প্রকাশিত : » ১৯ মার্চ ২০১৯, সময়: » ২:৩৩ অপরাহ্ণ, পঠিত: » 107 views
একাত্তর তেস্ক : সালমান শাহ স্মরনে এই প্রথম গাজীপুরের উরখুলায় শুটিং স্পট নির্মান হচ্ছে স্বপ্নের ঠিকানা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র অন্ধ ভক্ত এবং চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান সালমান শাহ’র একটি সিনেমার নামেই নির্মান করছেন এই শুটিং স্পট।
এ ব্যাপারে শুটিং স্পটের প্রতিষ্ঠাতা মালিক রাশেদ খান বলেন ছোট বেলা থেকেই আমার প্রিয় নায়ক সালমান শাহ এবং নিজেকে একজন অভিনয় শিল্পী গড়ে তোলার পিছনের আদর্শিক মানুষটি এই গুনী চিত্রনায়ক।
এ বছরের ১৬ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিনেই শুটিং স্পটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা রাশেদ খান।