আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৩৫

যশোরে কোমল পানীয় ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু! -71news24

যশোরে কোমল পানীয় ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু! -71news24

মো: রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ যশোর  সদর উপজেলার বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামে কোমল পানীয় ‘স্পিড’ ভেবে কীটনাশক ঔষধ পান করে ১১বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গত ১৫আগস্ট বাড়িতে খেলাধুলার মাঝে এলাকার সকলের প্রিয় তামিম কোমল পানীয় ‘স্পিড’ এর বোতলের মুখ খুলে পান করে নেয় সবটুকু। ধীরে ধীরে তামিমের শরীরে অস্থিরতা অতপর যন্ত্রনা শুরু হলে বাবা-মা জানতে পারে স্পিডের বোতলে রাখা জমির ‘ঘাস মারার ঔষধ’ ভুল করে তামিম তা খেয়ে ফেলেছে।

 

তামিম হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসার ৬ষ্ঠ দিনে তার শারিরীক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শ ও সহযোগীতায় তামিমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

 

ডাক্তারদের সর্বাত্মক চিকিৎসা সেবার একপর্যায়ে তামিমকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত শনিবার রাত ১২টায় তামিমের মৃত্যু হয়।

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র তামিম হোসেন খানের বাবা জাহাঙ্গীর আলম খান মিস্টার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক।

 

শোক সন্তপ্ত পরিবেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , জেলা ও থানা যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি, প্রেসক্লাব বসুন্দিয়া ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত মানুষের উপস্থিতিতে  সোমবার (২৩ আগস্ট) জোহর নামাজের পর জগন্নাথপুর কারবালা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। সবশেষে পারিবারিক কবর স্থানে তামিমের দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত