আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০১

যশোর জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের রোগমুক্তি কামনা করে দোয়া

একাত্তর নিউজ, যশোর অফিস : বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন ক্ষান নিখিলের আশু রোগমুক্তি কামনা করে যশোর জেলা যুব লীগের উদ্যোগে শহরের খালদার রোডে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা যুব লীগের সভাপতি প্রার্থী  মঈন উদ্দিন মিঠু, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আলাউদ্দিন মুকুল ,তথ্য ও গবেষনা সম্পাদক বিপ্লব রায়,কার্যনির্বাহী সদস্য ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, যশোর শহর যুব লীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু,যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন র‍্যাফেল,যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যান্সেল।

এর আগে ১৯ জানুয়ারী কেন্দ্রীয় যুব লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নীলু, পনি, শাপলা ,বিপুল,পান্নু, শান্ত ,সুজন,সম্রাট ,রিমু ভাই,শরিফুল,সোমরাজ,সবুজ প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত