আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩৬

কাজী নাবিল আহমেদ এমপি’র পক্ষে পৌরমেয়রের কম্বল বিতরন

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোর শহর যুবলীগের উদ্যোগে ও যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ এর সার্বিক সহযোগীতায় ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজ রবিবার যশোর শহরের ৬নং ওয়ার্ডের শহর যুবলীগের প্রধান কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শহর যুব লীগের যুগ্ম আহবায়ক মেহবুব রহমান ম্যানসেলের তত্মাবধায়নে যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দারগনি খান পলাশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

 

 

কম্বল বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়ুয়া,সহ সভাপতি নুর ইসলাম বাবু, শহর আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী তৌহিদুল ইসলাম,  জেলা যুবলীগের সহ সভাপতি মুনির হোসেন টগর , নির্বাহী সদস্য ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, শহর যুব লীগের যুগ্ম আহবায়ক সোলাইমান খান র‍্যাফেল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত