আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৩৪

যশোর অভয়নগরের প্রেমবাগে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক আওয়ামী লীগ নেতা মর্মান্তিক নিহত হয়েছেন। নিহতের নাম জুলফিকার আলী ভূট্রো (৪০)।

 

নিহত জুলফিকার আলী ভূট্রো যশোর-সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের মৃত্য বারিক সরদারের পুত্র।

 

বুধবার (২২জুন) বিকাল ৩.৪০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক জুলফিকার আলি ভূট্টো গুরুতর আহত হলে, স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সোহানা আজমিন উর্মি তাকে মৃত্য ঘোষনা করেন।

 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, আজ বিকাল ৩.৪০ মিনিটে প্রান – আর এফ এল কোম্পানীর ঢাকা মেট্রো অ-১৩১১২১ নাম্বার বিশিষ্ট দ্রুত গতির কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং দুর্ঘটনাকবলিত সেই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আইনিপক্রিয়া শেষে মৃত দেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত