
একাত্তর ডেস্ক : আসন্ন ৩১ শে মার্চ ২০১৯ যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রসমাজের আইকন জননেতা জনাব আনোয়ার হোসেন বিপুল এর তালা মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান যশোরের অগ্নিকন্যা খ্যাত জনাবা নুরজাহান ইসলাম নীরার ফুটবল মার্কার বিজয়ের জন্য ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ এর আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করা হয় ৷
উক্ত নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন বসুন্দিয়া আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম বাবলু, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল এবং যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।