আজ - বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:০৭

যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রির্পোটার :

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ হত্যার ঘটনাটি ঘটে।

তিনি উপজেলার পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। এছাড়া উদয় শংকর মণিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ৭টার দিকে যুবলীগ নেতা উদয় শংকর টেকেরহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই একদল সন্ত্রাসী আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি পড়ে ছিলেন। পরে গ্রামবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার আশেক মাহমুদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা গিয়ে গুলির ঘটনা অনুসন্ধান করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে এ হত্যার সাথে চরমপন্থী কানেকশন রয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন বলে তিনি দাবি করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত