আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:২১

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

একাত্তর নিউজ, যশোর :

যশোরে চুরি করতে গিয়ে গ/ণ/পি/টু/নিতে শামিম (৩৫) নামে এক ব্যক্তি নি/হ/ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নি/হ/ত শামিম মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শামিম শ্রীকান্তনগর বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেন। রাতের ওই সময় দোকান মালিক ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি বাইরে এসে চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামিমকে ধরে মা/র/ধ/র করেন।

#যশোর #যশোর_নিউজ #গণপিটুনি
#চুরির_চেষ্টা #নিউজ_আপডেট #Jashore
#LocalNews #BangladeshNews

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত