
যশোর প্রতিনিধি: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল চারটায় সংস্থার নিজস্ব কার্যালয় মুড়লি ইমামবাড়া সড়কে রাতে যশোর রেল স্টেশন ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিন্নমুল ও রোগীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ও সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান টনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন কম্বল বিতরনকালে আরও উপস্থিত ছিলেন,

সম্মানিত উপদেষ্টা রশিদ আহমেদ মুকুল, আব্দুস ছবুর,প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভি,সিনিয়র সহসভাপতি নাসির খন্দকার,মহিলা সম্পাদিকা মোস্তাকিমা খন্দকার,সহসভাপতি আমের আলী শেখ,কোষাধ্যক্ষ আয়ুব হোসেন মনা,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ,নির্বাহী সদস্য তরিকুল ইসলাম,হাফিজুর রহমান জনি আব্দুল ওয়াদুদসহ সংস্থার নেতৃবৃন্দ।