
একাত্তর নিউজ ২৪ডেস্ক :
যশোরের বসুন্দিয়ায় সূচনা হলো অনলাইন নিউজ পোর্টাল “দেশদৃষ্টি 24.কম” । মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০ঃ০০ টায় যশোর খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত দুবাই টাওয়ার-২ এর দ্বিতীয় তলায় প্রধান কার্যালয়ে এ নিউজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মোড়ল ফারুক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন মোড়ল ।
দেশদৃষ্টি নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের প্রাক্তন এজিএম এম এ করিম, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির হোসেন, বিশিষ্ট নারী উদ্যোক্তা ফারজানা আফরোজ, বসুন্দিয়া ব্রাক কর্মকর্তা ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, ” দেশদৃষ্টি 24.কম” দেশের কল্যাণে জনসাধারণের কথা তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।