আজ - মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:০৪

যশোরে হাসপাতাল থেকে জুলাইযোদ্ধার পলায়ন,চিরকুট লিখে ঘুমের ঔষধ সেবন

একাত্তর নিউজ২৪ ডটকম :

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের জুলাইযোদ্ধা মাহফুজুর রহমান (মাহফুজ) চিরকুট লিখে ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি সারারাত চিকিৎসাধীন ছিলেন।

মাহফুজুর রহমান ইছালী এলাকার ফয়জুল্লার ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি চিরকুট লিখে আটটি ঘুমের ওষুধ সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কেন তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।

মাহফুজের চিরকুটে লেখা ছিল, “আব্বু, আমি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আসলে আব্বু, আমি আর পারছি না। আমি আপনার বড় ছেলে, কিন্তু কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমাকে মাফ করে দিয়েন। আপনাকে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। আমি মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। ইতি—মাহফুজ।”

সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে মাহফুজকে তার শয্যায় পাওয়া যায়নি। কর্তব্যরত সেবিকারা জানান, তিনি হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র না নিয়েই চলে গেছেন। হাসপাতালের রেজিস্টারে তাকে ‘পলাতক রোগী’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

তবে বর্তমানে মাহফুজ কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাহফুজুরের পরিবার ও স্থানীয়রা জানায় মাহাফুজুর জুলাই আন্দোলনে ঢাকাতে সক্রিয় ভুমিকা পালন করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তিনি রাজপথে থেকেছেন। করেছেন আন্দোলন সংগ্রামও।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত