আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৯:৪৮

ঝিনাইদহে অবৈধ সিগারেটের বাজার তৈরি করছে এরিয়া ম্যানেজার আলামিন

ঝিনাইদহে অবৈধ সিগারেটের বাজার তৈরি করছে এরিয়া ম্যানেজার আলামিন

ঝিনাইদহ করেসপন্ডেন্ট-:

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভার্গো টোব্যাকোর সিগারেট বাজারজাত করছেন মেহেরপুরের আলামিন হোসেন নামের এক ব্যাক্তি। আলামিনের নেতৃত্বে গড়ে উঠেছে নকল সিগারেট বিক্রির একাধিক সিন্ডিকেট। জানা যায় সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ট্রাক্স ফাঁকি দেওয়া ভার্গো টোব্যাকোর পপুলার, ক্যানভাস, প্রিমিয়াম গোল্ড,দেশী ব্লাক নামের এসব সিগারেটের মার্কেট তৈরি করছে কোম্পানির এরিয়া ম্যানেজার আলামিন হোসেন। আলামিন একাধিক বিক্রয়কর্মী (সেলসম্যান) নিয়োগ দিয়ে বাজারে ছড়িয়ে দিচ্ছে কমদামি মানহীন নকল সিগারেট। এছাড়া ভারত সীমান্তবর্তী এলাকা জুড়ে সে নকল সিগারেটেরও বাজার তৈরি করছে। অবৈধভাবে এসব নকল সিগারেট ভারতে পাচার করার অভিযোগ রয়েছে আলামিনের বিরুদ্ধে। চুয়াডাঙ্গার দর্শনা ও ঝিনাইদহের খালিশপুরে গড়ে তুলেছেন অবৈধ সিগারেট কোম্পানি ডিপো। আর এসব অবৈধ সিগারেট কোম্পানির কারণে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সেই সাথে কম দামি এসব সিগারেট হাতের নাগালে পেয়ে যুব সমাজ নেশার প্রতি ঝুঁকে পড়ছে। এছাড়া নিম্নমানের সিগারেট খেয়ে সাধারণ মানুষ পড়ছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। এমনকি সিগারেটের নিকোটিন ও ধোঁয়ার কারণে ফুসফুসে মরণব্যাধি ক্যান্সারে মত ভয়াবহ রোগ দেখা দিচ্ছে। সম্প্রতি ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে একাধিক ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। সে কারণে কোম্পানির কারখানাতে কাস্টমস বিভাগ অভিযান চালিয়েছে যা মিডিয়াতে দেখা যায়। কিন্তু এতসবের পরেও আল আমিন হোসেন রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অবৈধ সিগারেটের মার্কেট তৈরির বিষয়ে কোম্পানির এরিয়া ম্যানেজার আলামিন হোসেনের কাছে জানার জন্য মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে মোবাইল ফোন রিসিভ করেনি।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত