আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৪৬

আজ যশোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা

  একাত্তর ডেস্ক  : আজ রবিবার যশোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হবে । দুপুর ২টায় জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য।
সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। প্রধান বক্তা আওয়ামী লীগের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মুন্নুজান সুফিয়ান, এসএম কামাল, আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনার উপস্থিত থাকার কথা রয়েছে। এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু।
এছাড়াও সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কাজী নাবিল আহমেদ, ইসমাত আরা সাদেক, শেখ আফিল উদ্দীন, রণজিৎ কুমার রায়, মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দিন উপস্থিত থাকবেন। বিশেষ বর্ধিতসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত