আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:৩১

বেনাপোল সীমান্তে ১৫২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে সালাম হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে তাকে আটক করা হয়।

আটক সালাম বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারানপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

যশোর-৬ র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ছুরোত আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজারের একটি চাতালের পার্শ্বে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ সালামকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা যায়।

আটক আসামিকে ফেনসিডিলসহ মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত