আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫১

সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষ নিহত ৮

রবিউল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। রোববার পৌনে ১টার দিকে বগুড়া নগরবাড়ী হাইওয়ের বোয়ালিয়া বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- উল্লাপাড়ার কৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০),ফজলুল (৪০) উপজেলার পাগলা বোয়ালিয়া এলাকার রেজাউল (৩২)। হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি এ তথ্য নিশ্চিত করে জানান দুপুর পৌনে ১টার দিকে বোয়ালিয়া বাজারের কাছে ঢাকা থেকে মাগুরাগামী পাবনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। ঈদের ব্যস্ততার মাঝে লোকচক্ষু আড়ালে লেগুনা গাড়িটি চালিয়েছিল আর এ দুর্ঘটনা ঘটে। লাশের সবগুলোর পরিচয় পাওয়া যায়নি। এতে ঘটনাস্থলেই লেগুনাচালকসহ আট যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন অন্তত দুজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত