আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪১

গাজীপুরে পুকুরে অজ্ঞাত নারীর লাশ

বৃহস্পতিবার সকালে নগরীর ভাওরাইদের কোনাপাড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান।

নিহতের বয়স আনুমানিক ৩৪ বছর বলে ধারণা করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক মিজানুর বলেন, ভাওরাইদের কোনাপাড়া এলাকার জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“ধারণা করা হচ্ছে ১০/১২দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি পুকুরে ফেলে যায়। লাশ পঁচে ফুলে পুকুরের ভেসেছিল।নিহতের শরীরে গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল কিনা বোঝা যাচ্ছে না।”

লাশ ময়নাতদন্তর জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত