আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:০৫

বেনাপোল পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী পুটখালী উত্তরপাড়ার মৃত ইজার হোসেনের ছেলে কবীর হোসেন (৪০)।

২১ ব্যাটালিয়ন বিজিবি অতিরিক্ত পরিচালক সৈয়দ সোহেল আহমেদ জানান, মঙ্গলবার (১৮ জুন) পুটখালী বাজারের পূর্ব পার্শ্বের মাঠের মধ্যে একজনের চলাফেরা বেশ সন্দেহ জনক হলে পুটখালী বিওপি’র একটি টহল দল সেখানে অভিযান চালালে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কবীর হোসেন নামের একজনকে আটক করে বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, আটককৃত আসামীসহ মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত