আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২৪

যশোরের নীলগঞ্জে যুবককে কুপিয়ে জখম : একাত্তর নিউজ ২৪

জি এম অভি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় ইমন মোল্যা (২১) নামে যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ছুরিকাঘাতে তার ডান পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য ইমনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের নীলগঞ্জ ব্রীজের পাশে এঘটনা ঘটে৷ আহত ইমন মোল্যা নীলগঞ্জ তাতীপাড়া এলাকার ইসমাইল মোল্যার ছেলে৷

 

সন্ত্রাসীদের হাতে অাহত ইমনের ফাইল ছবি।  

ইমনের ভাই প্রান্ত একাত্তর নিউজকে  জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসী মনার নেতৃত্বে রাশেদ, ওমর,গফফার,রিদয়, রকি, বিন্দুসহ ৭/৮জন সন্ত্রাসী ইমন মোল্যাকে নীলগঞ্জ ব্রিজের পাশ থেকে ডেকে হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এসময় সে পড়ে গেলে তারা তার বাম পায়ের রক কেটে শরীরে অন্যান্য জায়গায় ছুরিঘাত করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ওহেদুজ্জামান আজাদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

সংবাদ পেয়ে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত