আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২৬

যশোরে শিশু শাহিনকে কুপিয়ে অটো ভ্যান ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন — একাত্তর নিউজ ২৪ ডটকম

একাত্তর নিউজ ডেস্ক :   প্রতিবাদ নয়, প্রতিকার চাই’ এই স্লোগান নিয়ে যশোরে শিশু শাহিনকে কুপিয়ে অটো ভ্যান ছিনতাইকারীদের অবিলম্বে আটক ও বিচার দাবি জানানো হয়েছে। একই সাথে এ ধরনের ঘটনার প্রতিকার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ  ছাত্র কল্যাণ ফেডারেশন।


বেলা ১২ টা থেকে ১ পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি শেখ সাদিয়া মৌরিন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকরামুল ইসলাম, আল মাফি রিয়ান, এহসান মুনতাসির, আব্দুল্লাহ আরেফিন, তানিশা রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিশু শাহিনকে কুপিয়ে ভ্যান ছিনতাইকারিকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সারাদেশে এমন ধরনের ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান। মানব বন্ধন শেষে ছাত্র কল্যাণ ফেডারেশনের ব্যানারে শহরে মৌন মিছিল করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত