আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২২

বেনাপোলে পৌর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

জি এম অভি, যশোর অফিস :   সোমবার সকাল ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে গাজিপুর এলাকায় শ্বশুর বাড়ি থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়।যশোরের বেনাপোলে শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুমন (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুমন বেনাপোলর দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমন সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে তার শ্বশুর বাড়িতে যান। সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ি থেকে পরিবারের কাছে খবর আসে সুমন গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শ্বশুর বাড়ির সাথে সুমনের পারিবারিক কলহ চলে আসছিল বেশ কিছু দিন যাবত।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত