আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:১১

যশোরের শার্শায় ইয়াবাসহ আটক-১

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ইমরান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে শার্শা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।

আটক ইমরান শার্শা উপজেলার গোগা গ্রামের মহিউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মাদক ব্যবসায়ী ইমরানকে তার নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবাসায়ী বলে পরিচিত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আটক ইমরানকে যশোর আদালতে
সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত