আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:২১

শিশু ধর্ষণ হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে  যশোর জেলা ছাত্রলীগের প্রতিবাদ ও মানব বন্ধন

 

শিশু ধর্ষণ হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে  যশোর জেলা ছাত্রলীগের প্রতিবাদ ও মানব বন্ধন।। 

একাত্তর নিউজ ডেস্ক :   শিশু ধর্ষণ হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারকে সহোযোগিতা ও সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে আজ সকাল ১১.৪০ মিনিটে যশোর প্রেস ক্লাবের সামনে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো ইমরান হোসেন এর নির্দেশনায় যশোর জেলা ছাত্রলীগ এক মানববন্ধনের আয়োজন করে।

যশোর জেলা ছাত্রলীগের প্রতিবাদ ও মানববন্ধন…..ছবি একাত্তর নিউজ ডেস্কমানববন্ধনে সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন,জাকির হোসেন জুম্মান ,মফিজুর রহমান স্বাধীন, এম.এ.রাসেল সুজন, আরাফাত হোসেন শাওন, , তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম শাকিল,তৌনিদ আজিজ জনি, ইকরামুল হাসান ইমন, ইনতেসাদ জামান শিহাব, তানভির ভূইয়া লিমন,শাহাদ সরদার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত