আজ - সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৩৬

ঝিকরগাছায় এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি, অাটক ৪

 

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : যশোর ঝিকরগাছার পল্লীতে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন গ্রামে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ঝিকরগাছা উপজেলার রাজাপুর, বামনআলী-চাঁপাতলা ও বর্নি গ্রামে ঘটে এই ডাকাতির ঘটনা। একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত রাজাপুর গ্রামে মজিদ গাজীর ছেলে টিপু গাজীর বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী চাঁপাতলা গ্রামের দণিপাড়ায় মিজানুর রহমান বাদশার বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। তারা এখান থেকে থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। অপরদিকে বর্ণি গ্রামের মৃত সন্তোস মোড়লের মেয়ে সখিনা বেগম, আমজেদ আলীর ছেলে শরিফুল ইসলাম ও আতিয়ার রহমানের বাড়িতেও অনুরুপ ডাকাতির ঘটনা ঘটেছে। এসব বাড়ি থেকেও ডাকাতরা লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। একই রাতে একাধিক ডাকাতির ঘটনায় গ্রামবাসীদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোরের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, অাজ পর্যন্ত ৪ ডাকাত অাটক হয়েছে। বাকি অাসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত