আজ - রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:২৪

বেনাপোলে ঘরের দরজা ভেঙে ডাকাতি

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌর এলাকার একটি বসতবাড়িতে দুই নারীকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ার ডাকাতির এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রেক্সোনা বেগম (৫০) ও তার মেয়ে শ্যামলী আক্তার এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)।

আহত রেক্সোনা জানান, গভীর রাতে বাড়ির সিঁড়ি ঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এরপর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচজন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মায়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। পরে ভয়ে তারা চাবি দিয়ে দেন।

এরপর ঘরে থাকা ৬ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা।

বেনাপোল পোর্ট থানার এএসআই জাকির হোসেন বলেন, গভীর রাত্রে ছোট আঁচড়া গ্রামে রেক্সোনা নামে এক মহিলার বাড়ি চুরি হয়েছে জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, বেনাপোল পৌর এলাকায় মারাত্মকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে। একের পর এক ডাকাতি ও বড় ধরনের চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনায় অভিযুক্ত কাউকে আটক বা ডাকাতির মালামাল উদ্ধার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত