আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:০৯

বাঘারপাড়া-বসুন্দিয়া-অভয়নগরবাসীর জন্য আলমগীর হাসান রাজিবের ঈদ শুভেচছা বার্তা

একাত্তর নিউজ ডেস্ক : আমার নির্বাচনী এলাকা যশোর-৪, (বাঘারপাড়া-বসুন্দিয়া-অভয়নগর)তথা যশোরবাসিকে এবং বাংলাদেশর সর্বস্তরের জনগণসহ সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম আলমগীর হাসান রাজিব ।

এস এম আলমগীর হাসান রাজিব এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে।

 

রাজিব হাসান  বলেন, শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের, শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। “ঈদ মোবারক “

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত