আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:২৩

ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুলের ৯২ ব্যাচের ঈদ পূনর্মিলনী

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের এসএসসি ১৯৯২ এর ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান করা হয়। সকালে এমএল হাইস্কুল থেকে আনন্দ র‌্যালি বের হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিন করে। পরে বিদ্যালয়ের হল রুমে উপসচিব সীর্দ্ধাথ শংকর কুন্ডুর সভাপতিত্বে বিদ্যালয়ের সাবেক, বর্তমান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের নিয়ে স্মৃতি চারণ করা হয়।

অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এসএম মাহাবুব-উল আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন, বর্তমান প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, থানার ওসি (তদন্ত) শেখ আবু হেনা মিলন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, শাহাজান আলী ও আবুল কাশেম। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকগণের সংবর্ধনা, মৃত শিক্ষক ও বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মধ্যা‎হ্ন ভোজ ও শিক্ষকগণের মাঝে উপঢোকন দেয়া করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত