আজ - বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:০১

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

একাত্তর নিউজ ডেস্ক ঃ

যশোরে মিনারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়। মিনারুল সদর উপজেলার সালতা গ্রামের সদর আলী গাজীর ছেলে।

নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত ১২টার দিকে দিকে দুর্বৃত্ত্বরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
যশোর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি (অপারেশন) সেখ তাসনীম আহমেদ বলেন, মিনারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত