আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩১

নড়াইলে ৭’শ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

একাত্তর নিউজ ডেস্ক:  নতুন ঘিয়ে রংয়ের একশ পিস ইয়াবা সহ মোট  ৭’শ পিস ইয়াবা ও আমিনুর মোল্যা নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়,সোমবার(১৯ আগষ্ট) গভীর রাতে লোহাগড়া উপজেলার দূর্গম মঙ্গলপুর এলাকা থেকে নিজ বাড়ির সামনের রাস্তার উপর ইয়াবা বিক্রিরত অবস্থায়  ৭’শ পিসসহ আমিনুর মোল্যা কে আটক করেছে পুলিশ। এ সময় আরেক ব্যবসায়ী আমিনুরের ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন মাদকের ব্যাপারে  জিরো টলারেন্স ঘোষনা করে বলেন,দূর্গম এলাকায় পুলিশের অভিযান অব্যহত থাকবে। সেই সাথে নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা  চাইলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত