আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:০৮

যশোরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

যশোর অফিসঃ

যশোরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের উদ্ধোধন হয়েছে।

রবিবার বিকালে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্ধোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যন শাহিন চাকলাদার।

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেডিএস এর সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহামুদ হাসান বিপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খয়রাত হোসেন এবং ৯নং আরবপুর ইউনিয়ন পরিষদের  চেয়াচম্যান ফকির শাহারুল ইসলাম। দিনের একমাত্র খেলায় হৈবতপুর ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে চুরামনকাটি ইউনিয়ন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত