আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:০৩

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কাসিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা-71News24

একাত্তর নিউজ, যশোর অফিস:   যশোর সদর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে কাশিমপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়েছে। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে বুধবার কাশিমপুর স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু এই মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের মনোনিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু। কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, বর্তমান সহ-সভাপতি দাউদ হোসেন, মাহামুদুর রহমান মৃদুল, আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্তাজ আলী, আবু তালেব, কার্তিক, সাংগঠনিক সম্পাদক কাশেদ কাজী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ইবাদ আলী। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

মতবিনিময় সভায় আসন্ন ১১ নভেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে মেহেদী হাসান মিন্টু এককভাবে সভাপতি প্রার্থী ঘোষণা করা হয়। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত